আসল বাপ্পি চৌধুরী উধাও!

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরীর ফেসবুক আইডি উধাও! বারবার চেষ্টা করেও নিজের ফেসবুক অ্যাকউন্ট ফিরিয়ে আনতে পারছেন না বলে সমকাল অনলাইনকে জানালেন ‘ভালোবাসার রঙ’ছবিখ্যাত এ নায়ক।  তবে বপ্পি চৌধুরীর আসল আইডি উধাও হলেও ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে বাপ্পি চৌধুরীর অসংখ্য ভূয়া অ্যাকাউন্ট।

ফলে আইডি হারিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বাপ্পি। জানান, নিজের অ্যাকাউন্ট হারালেও তার নামে অ্যাকাধিক আইডি ঘুরছে ফেসবুকে। সেই আইডি দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বাপ্পি এই মুহুর্তে দীপংকর দীপন পরিচালিত আলোচিত ছবি ‘ঢাকা ২০৪০’  নিয়ে ব্যস্ত আছেন। এছাড়াও শুটিং শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শুটিং। ছবিটি পূজায় মুক্তি পাবে।

ফেসবুকে অ্যাকাউন্ট ডিজেবল হওয়া নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, ‘হুট করিই নিজের ফেসবুক আইডি খুঁজে পাচ্ছিনা। সার্চ দিলে আমার নামে একাধিক আইডি সামনে চলে আসছে। অনেকে মনে করছেন সেগুলো আমার আইডি। অথচ আপাতত ফেসবুকে আমার কোন আইডি নেই। তবে ফেসবুক পেজ এখনও সচল রয়েছে।’

ফেসবুক বিশেষজ্ঞ দিয়ে বারবার চেষ্টা করেও ফিরিয়ে আনা সম্ভব হচ্ছেনা তার আইডি। ফেসবুক অফিসে প্রয়োজনীয় তথ্য দিয়ে মেইলও পাঠানো হয়েছে বলে জানান এ নায়ক।

আপাতত ফেসবুকে কোন আইডি নেই জানিয়ে বাপ্পির নামে অন্য কোন আইডি থেকে বিভ্রান্তি ছড়ানো হওয়ার এ বিষয়ে তার ভক্ত -শুভাকাঙ্খীদের সচেতন থাকতে অনুরোধ করেছেন।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১