চিদাম্বরমের জামিন খারিজ

ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ফলে এবার যে কোনো মুহূর্তে চিদাম্বরমকে গ্রেফতার করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর জেরে আইএনএক্স দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আর ভানুমতী ও এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ জানায়, অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠেছে চিদম্বরমের উপর। তাই আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে সব নথি ও তথ্য খতিয়ে দেখেই সিদ্ধান্ত দেওয়া যেতে পারে।

এই শুনানি চিদম্বরমের ক্ষেত্রে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

চিদাম্বরমের আগাম জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি।

শীর্ষ আদালত শুনানিতে জানান, চিদম্বরমের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ। এক্ষেত্রে তার আগাম জামিন মঞ্জুর ব্যতিক্রমী হয়ে যাবে।

আদালত বলেন, আগাম জামিন মঞ্জুর করার মতো জায়গায় আর নেই মামলাটি। তদন্তকারী সংস্থাকে তদন্ত করার পূর্ণ স্বাধীনতা দিতেই হবে। এই পরিস্থিতিতে চিদম্বরমের আগাম জামিন মঞ্জুর করা মানে তদন্তের গতিকে থামিয়ে দেওয়া। অভিযুক্ত সেক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতে সাধারণ জামিনের আবেদন জানাতে পারেন।

বৃহস্পতিবার পর্যন্তই ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হেফাজতে রয়েছেন পি চিদাম্বরম। এদিকে সাবেক এই অর্থমন্ত্রীর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডিও। সুপ্রিম কোর্টে আগাম জামিন খারিজে এ বার চিদম্বরমকে গ্রেফতারের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না ইডির।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১