নাটোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

নাটোর প্রতিনিধি: নাটোরে মহাসড়ক ও পৌরসভা এলাকার প্রধান সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক বিভাগ। রোববার সকাল সাড়ে ৯টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসফাকুল হক চৌধুরী।

নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে। এর আগেও কয়েকবার এ অভিযান পরিচালনা করা হয়েছে। এবার উচ্ছেদ করার পরে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। আবারও অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে আর্থিক জরিমানাও আরোপ করা হবে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসফাকুল হক চৌধুরী বলেন, সড়ক বিভাগের জায়গাতে যেসব অবৈধ স্থাপনা আছে সবই উচ্ছেদ করা হচ্ছে। অনেকগুলো স্থাপনা মালিকরা নিজেরাই সরিয়ে নিয়েছে।

এক্সেভেটর, বুলডোজার সহযোগে উচ্ছেদ অভিযানে সড়ক বিভাগের কর্মকর্তা ছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শহরের বড়হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস ও প্রধান সড়কের পাশের অবৈধ স্থাপনা অপসারণে দুই দিন ধরে মাইকে প্রচারণা চালায় সড়ক বিভাগ।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১