রংপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন রিটা রহমান

রংপুর-৩ আসনের উপনির্বাচনে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমানকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি।

রোববার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। এ আসন থেকে বিএনপির চারজনসহ মোট পাঁচজন মনোনয়ন প্রত্যাশা করেছিলেন।

শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে। বৈঠক শেষে আজ রিটার মনোনয়নের বিষয়টি জানান রিজভী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ওই আসনে দলীয় প্রার্থীকে সরিয়ে রিটা রহমানকে মনোনয়ন দেয় বিএনপি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১