খুলনায় ডেঙ্গু কেড়ে নিলো যুবকের প্রাণ

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আশিকুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে(খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে খুলনায় মৃত্যু হলো ১০ জন ডেঙ্গু রোগীর।

খুমেকের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ভোর সাড়ে ৫টায় আশিকুজ্জামানকে খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায়।

খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০২০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন, এরমধ্যে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১