ফুটপাতে নারীর মৃতদেহ

পুরান ঢাকার আজিমপুরে ফুটপাত থেকে হাসনা হেনা (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশে ফুটপাতে ওই নারীর মরদেহ পড়ে থাকে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

লালবাগ থানার উপপরিদর্শক মো. মোতালেব জানিয়েছেন, হাসনা হেনা নামের ওই নারী ফুটপাতেই থাকতেন। অনেকটা ভবঘুরে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১