শাকিব কলকাতার মাঠ গরম করে ফেলেছে

‘কলকাতা ভিজিট করতে গেলে গর্ব লাগে, আমাদের শাকিব কলকাতার মাঠ গরম করে ফেলেছে। সব ধরনের বাংলা ছবিতে শাকিব  নেতৃত্ব দিচ্ছে। এটা আমাকে গর্বিত করে। আমি শাকিবের কাছে যখন ফোন করি, আমি বললাম আমি যদি চলচ্চিত্র প্রযোজনা শুরু করি তাহলে কেমন হয়? উনি একটাই কথা বললেন, তাপস ভাই আপনি আমার ডেটগুলো ওপেন ধরে নেন। আপনার আর মুন্নী ভাবির হাত ধরে বাংলা চলচ্চিত্র অনেকদূরে যাবে এটা আমি দেখতে পাই।’

শাকিব খান সম্পর্কে এমনই মন্তব্য করলেন টিএম ফিল্মসের কর্ণধার কৌশিক হোসেন তাপস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে মঞ্চে ডেকে নেন শাকিবকে। শাকিব খানকে বক্তব্য দেয়ার জন্য মাইক্রোফোন বাড়িয়ে দিয়ে তাপসের গর্বের সাথে এসব কথা বলেন।

এরপর শাকিব বক্তব্য দেন। শাকিবের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে বলিউড থেকে আগত বিশেষ অতিথি নারগিস ফাখরিকে মঞ্চে ডাকেন তাপস। এরপর একে একে বাংলা চলচ্চিত্রের তারকাদের একে একে মঞ্চে ডাকেন। এসময় মঞ্চে উঠে আসেন সোনালি সময়ের নায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম ও তাসকিনের মতো তারকারা। মঞ্চে নায়িকাদের মধ্যে উপস্থিত ছিলেন শবনম বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা।

তারকাদের মধ্যেই প্রত্যেকেই মঞ্চে দাঁড়িয়ে টিম ফিল্মসের এই প্রযোজনায় আসাকে সাদরে গ্রহণ করে অভিনন্দন জানান। তারা বলেন, গানকে যেভাবে নতুন করে জাগিয়েছে ‘গান বাংলা’র কৌশিক হোসেন তাপস, একইভাবে তিনি সিনেমা প্রযোজনা করে বাংলা চলচ্চিত্রলে সমৃদ্ধ করবেন এটাই প্রত্যাশা।

এসময় কৌশিক হোসেন তাপস বলেন, আগামী বছর থেকে মঞ্চে উপস্থিত প্রতিটি তারকাই টিএম ফিল্মসের নির্মিত ছবিতে কাজ করবেন। তারকাদের মিলনমেলা শেষে মঞ্চে গান পরিবেশন করেন কৈলাস খের। তার আগে মঞ্চে গান পরিবেশ করেন কৌশিক হোসেন তাপস।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্গিস ফাখরি। এই আয়োজনে এনবিআরের চেয়ারম্যান, সেনাপ্রধান, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ একাধিক সচিব ও একাধিক কণ্ঠশিল্পী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১