বন্যার পানিতে ঘরেই স্ত্রীকে সাঁতার শেখাচ্ছেন স্বামী !

টানা প্রবল বর্ষণের কারণে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর মাঝে বন্যার পানিতে ঘরের মধ্যে এক দম্পতির ‘জলকেলির’ একটি ভিডিও দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বাড়িতে বন্যার পানি ঢোকায় সবাই যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যস্ত, তখন বন্যার পানিতে আনন্দে করতে দেখা গেছে ওই দম্পতিকে। বাড়িতে ঢুকে পড়া বন্যার পানির মধ্যেই জলকেলিতে মেতেছেন তারা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই দম্পতির বাড়িতে কোমর সমান পানি। তাতে দাঁড়িয়েই প্রেমে মজেছেন তারা। পানি নিয়ে ছুঁড়ছেন একে অন্যের দিকে। প্রেমের পাশাপাশি বন্যার পানিতেই স্ত্রীকে সাঁতারের কৌশল শেখাচ্ছেন স্বামী।

তবে ভারতের কোন অঞ্চলে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া জানা যায়নি।

এছাড়া এক ভিডিওতে ওই নারীকে দেখা যাচ্ছে নীল রঙের শাড়িতে। আবার অন্য একটি ভিডিওতে তার পরনে দেখা যাচ্ছে লাল রঙের শাড়ি। তাই স্বামী-স্ত্রী ভিডিও বানানোর জন্যই ওই জলকেলি করছিলেন না কি, সে প্রশ্নও করেছেন অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী।

জানা যায়, প্রবল বর্ষণে প্রয়াগরাজ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত শহরের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছিল। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যেই ওই জেলায় বন্যা পরিস্থিতির পরিদর্শন করেছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১