কুমার শানুর গানে বাপ্পি ও অপু

প্রায় এক দশক পর বাংলাদেশের সিনেমায় গান করলেন প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ শিরোনামের গানে পাওয়া যাবে তাকে। গানটির সঙ্গে পর্দায় দেখা যাবে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিটের একটি রিসোর্টে দিনভর গানটির শুটিংয়ে অংশ নেনে বাপ্পি ও অপু। এর নাচের কোরিওগ্রাফি করেন মাসুম বাবুল। গানটির শুটিংয়ের মধ্য দিয়ে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র ক্যামেরা বন্ধ হলো।

এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন, ‘কুমার শানু আমার পছন্দের একজন গায়ক। তার গানের সঙ্গে পারফর্ম করেছি, এটা সত্যি আমার জন্য ভাগ্যের ব্যাপার। রোমান্টিক গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজনে করেছেন কলকাতার শ্রী প্রিতম।

দেবাশীষ বিশ্বাস জানান, এর আগে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার সিকোয়েন্সের শুটিং শেষ হয়েছিল এবার গানটির মধ্য দিয়ে পুরো শুটিং পর্ব শেষ হলো। এছাড়া সিনেমার ডাবিংও বেশ কিছুদিন আগে শেষ হয়েছে। সেপ্টেম্বরেই এটি জমা দেওয়া হচ্ছে সেন্সর বোর্ডে।

সিনেমাটিতে অপুর চরিত্রের নাম ঈশানা আর বাপ্পির নাম আবীর। এতে আরও অভিনয় করেছেন- সাদেক বাচ্চু, কাবিলা, হারুন কিসিঞ্জারসহ অনেকে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে এটি নির্মিত হচ্ছে।

২০০১ সালে রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পায়। সুপারহিট এই সিনেমার নামের সঙ্গে মিল রেখে পরিচালক নতুনটির নাম রেখেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তবে তিনি জানান, নতুন সিনেমাটি আগেরটির সিক্যুয়েল নয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১