সিলেটে ওবায়দুল কাদেরের মাজার জিয়ারত

সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে বেলা সাড়ে ১২টায় হজরত শাহজালাল (রহ.) ও বেলা একটার দিকে হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। এরআগে বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছালে তাকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ। তিনি বেলা তিনটায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামীলীগ নেতা আনম শফিকুল হকের শোকসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১