ইরানের কাছে বার্তা পাঠিয়েছে সৌদি: তেহরান

সৌদি আরবের পক্ষ থেকে ইরানের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে বলে দাবি করেছে তেহরান ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, একটি আরব দেশের রাষ্ট্রপ্রধানের মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে বার্তা পৌঁছে দিয়েছে রিয়াদ সোমবার তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান তবে ওই বার্তায় কী রয়েছে তা অবশ্য স্পষ্ট করেননি আলী রাবিয়ি

সৌদি আরবের পক্ষ থেকে ইরানকে বার্তা পাঠানোর খবরের সত্যতা সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে আলী রাবিয়ি বলেন, “খবরটি সত্য। একজন আরব রাষ্ট্রপ্রধানের মাধ্যমে প্রেসিডেন্ট রুহানির কাছে সৌদি নেতাদের বার্তা এসেছে। তবে আমরা তাদের সদিচ্ছার নিদর্শন দেখব। প্রথম নিদর্শন হতে হবে ইয়েমেনে আগ্রাসন ও গণহত্যার অবসান ঘটানো।”

তিনি বলেন, সৌদি আরবে ইয়েমেনিদের পাল্টা হামলায় তাদের সামরিক শক্তি ও সার্মথ্য প্রমাণিত হচ্ছে। রিয়াদ এর আগে ইয়েমেনের শক্তি-সামর্থ্যকে প্রত্যাখ্যান করে আসছিল। কিন্তু আরামকোর তেল স্থাপনায় হামলার মধ্য দিয়ে ইয়েমেনের শক্তি প্রমাণিত হয়েছে।

ইরান সরকারের মুখপাত্র বলেন, সৌদি আরবের আচরণে প্রকৃত অর্থে পরিবর্তন আসলে ‌ইরান সেটাকে স্বাগত জানাবে। তেহরানের বার্তা প্রথম থেকেই স্পষ্ট। আমরা ইয়েমেনে সৌদি আগ্রাসন ও গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে আসছি। তেহরান ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠাকেই সমাধানের উপায় বলে মনে করে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১