ডোবা থেকে দুই বোনের লাশ উদ্ধার

মনিরা পারভিন (৬) ও মরিয়ম আক্তার (৭) সর্ম্পকে চাচাতো বোন। সমবয়সী হওয়ায় ওদের মধ্যে ছিল গভীর সখ্যতা। কেউ কাউকে ছাড়া খেলাধূলায় করত না। মারাও গেল একসঙ্গে, পানিতে ডুবে।

গতকাল সোমবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উঁচনা গ্রামে এ ঘটনা ঘটে। মনিরা পূর্ব উঁচনা গ্রামের মোকলেছার রহমান এবং মরিয়ম আক্তার একই গ্রামের রুবেল হোসেনের মেয়ে। মোকলেছার ও রুবেল সর্ম্পকে আপন ভাই।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে বৃষ্টি মধ্যে মনিরা ও মরিয়ম পূর্ব উঁচনা গ্রামে তাদের ফুফুর বাড়িতে যায়। সেখানে দুপুরের খাওয়া-দাওয়া শেষে তারা বাড়ির উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যা হয়ে গেলেও দুই বোন বাড়িতে ফেরেনি। স্বজনেরা তাদের সন্ধান করে খোঁজ পাননি। রাতে বাড়ির পাশের একটি ডোবায় দুই শিশুর ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, দুই শিশু ডোবার পানিতে পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুই শিশুর মৃত্যুর ব্যাপারে তাদের পরিবারের কোনো অভিযোগ নেই।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১