মহেশ-নম্রতার দাম্পত্য রহস্য

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। ভামসি সিনেমার সেটে অভিনেত্রী নম্রতা শিরোদকারের সঙ্গে তার পরিচয়। এরপর কয়েক বছর মন দেয়া-নেয়া এবং পরবর্তীতে বিয়ে। সমপ্রতি একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে তাদের সফল দাম্পত্য জীবনের রহস্য জানিয়েছেন মহেশ। অভিনেতা বলেন, নম্রতা ও আমার বিয়ের ১৪ বছর হয়েছে। আমরা পরস্পরকে খুব ভালোভাবে বুঝি। একে অপরকে নিজেদের মতো থাকতে দিই। এটিই সফল দাম্পত্য জীবনের রহস্য। নিজের মতো থাকতে দেয়া। এই বিষয়টি শেখানোর কৃতিত্ব আমার বাবার। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নম্রতা শিরোদকার। ১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স বিজয়ী হন। শুরুতে অক্ষয় কুমার এবং সুনীল শেঠির সঙ্গে একটি বলিউড সিনেমায় অভিনয় করেন। যদিও সিনেমাটি আর মুক্তি পায়নি। পরবর্তী সময়ে বলিউডের পাশাপাশি কন্নড়, মালায়লাম, মারাঠি ও তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেছেন নম্রতা। ২০০৫ সালে মহেশ বাবুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান ছেলে গৌতম ও মেয়ে সিতারা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১