মেডিক্যাল চেকআপে সিঙ্গাপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ছয়দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন।

শনিবার (১২ অক্টোবর) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১৩ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্য তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন। সেখানে তিনি হোটেল পার্ক রয়েলে অবস্থান করবেন।

১৮ অক্টোবর রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সেরই আরেক ফ্লাইটে  তার ঢাকা ফেরার কথা রয়েছে।

জিএম কাদেরের সফরসঙ্গী হিসেবে থাকবেন তার সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট মো. আবু তৈয়ব।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১