সাতদিন পর হিলিতে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৭ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সকাল সাড়ে ১০টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর ফলে পোর্টের অভ্যন্তরে কর্মচাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা যৌথভাবে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রাখা হয়।

শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটিসহ ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত টানা ৭ দিন বন্ধ থাকে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১