সিপিএলে আজ সাকিবের শিরোপা মিশন

আজ রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস আর গায়ানা আমাজন। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ৩টায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাক্যোতে অনুষ্ঠিত হবে শিরোপার লড়াই। এর আগে ২০১৬ সিপিএল আসরে জ্যামাইকা তালওয়াসের হয়ে শিরোপা জিতেছিলেন সাকিব। এবার তার সামনে কঠিন চ্যালেঞ্জ।

ফাইনালে সাকিবদের প্রতিপক্ষ গায়ানা এবার দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। শক্তিশালী দলটি এই টুর্নামেন্টে কোনো ম্যাচই হারেনি, জিতেছে টানা ১১ ম্যাচ। টি-টোয়েন্টির ইতিহাসে আর কোনো দলের এভাবে সব ম্যাচ জিতে ফাইনালে ওঠার রেকর্ড নেই। সেখানে সাকিবদের দল জিতেছে মাত্র ৬ ম্যাচ। সেটাও সাকিব যোগ দেওয়ার পর ৪ ম্যাচ জিতে উঠেছে প্লে অফে। তারপরেও বার্বাডোজ আশাবাদী, কারণ দলে আছেন সাকিব আল হাসান।

এখন পর্যন্ত সাকিব তিনটি আইপিএল ফাইনাল ও চারটি বিপিএল ফাইনালে খেলেছেন। বাংলাদেশের হয়ে খেলেছেন পাঁচটি ফাইনাল। বাংলাদেশের আর কোনো খেলোয়াড়ের এত ফাইনাল খেলেনি। সাকিব যোগ দেওয়ার আগে বারবাডোজের শেষ চারে ওঠা নিয়েই সংশয় ছিল। ছয় ম্যাচে মাত্র ৪ পয়েন্ট ছিল তাদের ঝুলিতে। সাকিব যোগ দেওয়ার পর থেকেই জিততে শুরু করে বার্বাডোজ। তাই বিশ্বসেরা অল-রাউন্ডারকে ঘিরেই শিরোপার স্বপ্ন দেখছে দলটি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১