বড়পর্দার তারকাদের টিভিনাটকে অভিনয় নতুন কোনো ঘটনা নয়। এইধারায় এবার যোগ দিলেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। প্রথমবারের মতো তিনি ‘ব্যাচেলরস প্যারাডাইস’ নামের একটি নাটকে অভিনয় করছেন। রাজধানীর উত্তরায় শুটিং হয়েছে নাটকটির।
নাটকে অভিনয় প্রসঙ্গে মিশা বলেন, আসলে টিভিনাটকে অভিনয়ে আমার আগ্রহ ছিল না। বেশ কিছুদিন আগে চিত্রনাট্যটি দেওয়া হয় আমাকে। চিত্রনাট্যটি পড়ে ভালো লেগে গেল। মনে হলো করা যায়।
ছোটপর্দায় নিয়মিত হবেন কিন জানাতে চাইলে মিশা সওদাগর বলেন, সেরকম ইচ্ছে মোটেও নেই। আমি বড়পর্দার মানুষ, চলচ্চিত্র থাকতে চাই। ভালো লাগা থেকেই এ নাটকে অভিনয়। বিশেষ কোনো নাটকে হয়তো অভিনয় করবো, নিয়মিত হওয়া সম্ভব নয়।
‘ব্যাচেলরস প্যারাডাইস’ নাটকটির পরিচালক তারিক হাসান বলেন, মিশা সওদাগর আমার নাটকে অভিনয় করায় আমি আনন্দিত। কৃতজ্ঞতা জানাই তাকে। আসলে সব সময় আমি ভিন্ন কিছু চরিত্র নাটকে উপস্থাপন করতে চাই। এরকম একটি অনবদ্য চরিত্রে অভিনয় করছেন মিশা। এটি কিন্তু কোনো চমক না। দর্শককে নতুন কিছু দেওয়া, এইটুকুই।
পুরান ঢাকার আতর ব্যবসায়ী ইনসাফকে নিয়ে নাটকটির কাহিনী গড়ে ওঠেছে।। তার বাড়ির নামেেই নাটকের নাম ‘ব্যাচেলরস প্যারাডাইস’। ইনসাফ সহজ–সরল মানুষ। সরলভাবে সত্য কথা বলতে গিয়ে নানা ধরনের ঝামেলার মুখোমুখি হন তিনি। নাটকটিতে মিশা সওদাগরের বিপরীতে অভিনয় করেছেন বড় পর্দার অভিনেত্রী চম্পা। আরও অভিনয় করেছেন নাবিলা ইসলাম, কাজল সুবর্ণ প্রমুখ।














