বিএনপি নেতা হাফিজকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নিতে চায় পুলিশ। আজ রোববার সকালে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বিএনপির এই নেতাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৪)। পরে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ জানান, সাতদিনের রিমান্ড চেয়ে হাফিজউদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে একই মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়ানকে শনিবার সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৭/৩১/৩৫ ধারায় পল্লবী থানায় র‌্যাবের দায়ের করা মামলায় এ দুজনকে শনিবারই গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা ই-মেইলে বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক কথা-বার্তা আদান-প্রদান করেছেন।

সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ‘সংস্কারপন্থী’ অংশের মহাসচিব ছিলেন। এর আগে তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের পানি সম্পদমন্ত্রী ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১