আদনান সামি কি পাকিস্তানি গুপ্তচর!

পাকিস্তানি বংশোদ্ভূত জনপ্রিয় গায়ক আদনান সামি কি পাকিস্তানি গুপ্তচর এ নিয়ে ভারতে বিতর্কের শেষ নেই।

তবে বহুবার ভারত বনাম পাকিস্তানের মধ্যে সংঘাতে ভারতের সমর্থনেই নিজেকে তুলে ধরেছেন আদনান। আর তা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন বহু পাকিস্তানি।

বহু পাকিস্তানি আদনানকে কটাক্ষ করে দাবি করেছেন, তিনি ভারতে অবস্থিত পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্ট। আর সেই কটাক্ষের জবাবও দিয়েছেন আদনান সামি।

এক পাকিস্তানি কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেন ভুলে গেলে চলবে না যে ভারতে এখন আমাদের আইএসআই এজেন্ট রয়েছেন আদনান সামি।

এর জবাবে আদনান সামি বলেন, না আমি ব্যর্থ। তবে আপনাদের সবাইকে যা ‘ইন্টেলিজেন্স’ আমি দিয়ে এসেছি, তাতেও আপনারা বোকাই রয়ে গেছেন।

প্রসঙ্গত ব্রিটেনে জন্মানোর পর পাকিস্তানি বংশোদ্ভূত এ গায়ক সেভাবে পাকিস্তানে বসবাস করেননি। বলিউডে তার ক্যারিয়ার শুরু হওয়ার পর থেকে তিনি ভারত ছেড়ে পাকিস্তান ফিরে যেতে চাননি। তার পর থেকেই এখন আদনান সামি ভারতের বাসিন্দা হিসেবে নাগরিকত্ব লাভ করেছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১