শিশুর কান ও পুুরুষাঙ্গ কেটে হত্যা

সুনামগঞ্জের দিরাইয়ের পাঁচ বছরের একটি শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তুহিন দিরাইয়ের রাজানগর ইউপির কেজাউরা গ্রামের আব্দুল বাছিরের ছেলে।

দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরো জানান, হত্যাকারীরা শিশুটির কান ও পুুরুষাঙ্গ কেটে মরদেহটি গাছের সঙ্গে বেঁধে দুটি ছুরি তার পেটে আটকে দিয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১