ঢাকায় কি করবেন ফিফা সভাপতি?

এক দিনের শুভেচ্ছা সফরে ঢাকা আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার মঙ্গোলিয়া থেকে বাংলাদেশে পৌঁছাবেন তিনি। এক দিনের ঝটিকা সফরে কি কি করবেন ফিফা সভাপতি?

সূচী অনুযায়ী বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা ইনফান্তিনো ও তার সফর সঙ্গীদের। রাত সোয়া ২টায় হোটেলে এসে বিশ্রাম করবেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা সভাপতি।

এরপর দুপুর সোয়া বারোটায় বাফুফে ভবন পরিদর্শন ও কর্তাদের সঙ্গে সভা করবেন জিয়ান্নি ইনফান্তিনো। দুপুর একটার দিকে হোটেলের উদ্দেশ্যে বাফুফে ভবন ত্যাগ করবেন তিনি। লাঞ্চ শেষে ২টা ২০ মিনিটে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করবেন। বিকাল তিনটায় বিমান বন্দরের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করবেন ফিফা বস। পরিশেষে বিকাল পাঁচটায় বিশেষ ফ্লাইটে ফিফা প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীরা ঢাকা ত্যাগ করবেন।

আগামী বছর ফিফার নির্বাচন। সেখানে আবারো সভাপতি পদে নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে ইনফান্তিনোর। পর্যবেক্ষক মহলের মতে, ফিফা সভাপতির বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে সফর মূলত হচ্ছে তার নির্বাচনী সফর।

বাংলাদেশে এ নিয়ে ফিফা সভাপতিদের চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে প্রথম কোন ফিফা সভাপতি হিসেবে এসেছিলেন জোয়াও হ্যাভেলেঞ্জ। এরপর সেপ ব্ল্যাটার ২০০৬ ও ২০১২ সালে দুই মেয়াদে দুইবার সফর করেন বাংলাদেশে। তৃতীয় ব্যক্তি ও চতুর্থবার ফিফা সভাপতি হিসেবে এদেশে আসছেন ইনফান্তিনো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১