জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ৮০ জন নিহত হওয়ার পর দেশটির নতুন সম্রাটের সিংহাসন আরোহণ পালনের প্রধান রাজকীয় (ইমপেরিয়াল) প্যারেড স্থগিত করেছে টোকিও। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
জাপানের জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহণ উপলক্ষ্যে ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে আগামী ২২ অক্টোবর এ প্যারেড অনুষ্ঠিত হতো। এ ছাড়া ধর্মীয় এবং ও রাজকীয় ভোজসভাসহ অন্যান্য অনুষ্ঠান হবে বলে আশা করা হচ্ছে।
Please follow and like us:














