মসজিদের ইমাম খুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পল্লীতে শুক্রবার রাতে সুদের ব্যবসার টাকা লেনদেনকে কেন্দ্র করে মসজিদের ইমাম খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম আবুল কালাম আজাদ (৪৫)।
নিহতের স্বজনরা জানান, সাদুল্লপুরের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালম আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। নামাজ শেষে তাকে স্থানীয় দাদন ব্যবাসায়ী জাহাঙ্গীর হোসেন, রেজাউল ইসলাম ও রাজু মিয়া নিহত আবুল কালম আজাদকে ডেকে নিয়ে যায়। তাদের সাথে তার সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে গোলমাল চলে আসছিলো । রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোজাখুজি করে । শনিবার সকালে পাশের গ্রামের গোবিন্দ দেবত্তর বিলে গাছের মধ্যে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহতের স্বজনর জানায় সুদের টাকা লেনদেন কে কেন্দ্র করে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১