নিখোঁজের দুইদিন পর শিশু সজিব উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ থেকে নিখোঁজের দুইদিন পর শিশু সজিব ইসলামকে (১১) উদ্ধার করেছে র‌্যাব-১৩।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শিশু সজিব ইসলাম বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ ছিল।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩’র মিডিয়া অফিসার ও উপ-অধিনায়ক মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান।

তিনি জানান, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জগদুল গ্রামের মাজুদ হকের ছেলে সজিব ইসলাম। গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে বাড়ির বাইরে বের হওয়ার পর থেকে শিশুটির কোন খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। অপহরণকারী বা শিশু পাচারকারী সজিবকে অপহরণ করেছে সন্দেহে তার পরিবার বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বিষয়টি জানার পর র‌্যাব-১৩ এর একটি অভিযানিক দল শিশুটিকে উদ্ধারে রংপুরের বেশ কয়েকটি এলাকাতে অভিযান চালায়। শনিবার বিকেলে রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত ও অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

মেজর গালিব জানান, শিশু সজিব ইসলামকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও শিশুটির নিখোঁজ বা অপহরণের বিষয়ে র‌্যাব ছায়া তদন্ত করবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১