রাজধানীতে পৃথক অভিযানে সক্রিয় ৪ জঙ্গি সদস্য আটক

রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার ভোরে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটককৃতদের নামপরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের চার সদস্যকে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১