গালি দিয়ে জরিমানা গুনলেন নাসির-অপু

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) জরিমানা গুনলেন রংপুর বিভাগের অধিনায়ক নাসির হোসেন এবং ঢাকা বিভাগের স্পিনার নাজমুল ইসলাম অপু। আম্পায়ারকে গালি দেয়ায় নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ এবং অপুকে ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। দুজনই দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য।

লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় ঢাকা ও রংপুর। রানবন্যার ম্যাচটি শেষ অবধি ড্র হয়। ব্যাট-বল হাতে ব্যর্থ ছিলেন রংপুর অধিনায়ক নাসির। তবে ম্যাচশেষে আলোচনায় থাকেন তিনি। শেষ দিকে আম্পায়ার আসাদুর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করেন কথিত ‘মিস্টার ফিনিশার’। এমনকি মেজাজ হারিয়ে আম্পায়ারকে গালি পর্যন্ত দেন এ ক্রিকেটার। ফলে ম্যাচশেষে জরিমানা গুনতে হয় তাকে।

এ ম্যাচে একই কাণ্ড ঘটিয়েছেন ঢাকার ক্রিকেটার নাজমুল ইসলাম। তিনি আম্পায়ার আলী আরমানের সঙ্গে বাজে আচরণ করেন। মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে তাকে গালিও দেন বাঁহাতি স্পিনার। তাকেও এর খেসারত দিতে হলো জরিমানা গুনে।

ম্যাচশেষে নাসির-নাজমুলের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে লিখিত অভিযোগ করেন আম্পায়ার আসাদুর ও আরমান। সেসব আমলে নিয়ে দুই ক্রিকেটারকে জরিমানা করেন ম্যাচ রেফারি সামিউর রহমান।

ম্যাচে রংপুরের লেগস্পিনার তানভীর হায়দার ঢাকা বিভাগের জয়রাজ শেখ ইমনের বিপক্ষে এলবিডব্লিউর আপিল করেন। ওই সময় মাঠে ছিলেন রিজার্ভ আম্পায়ার আসাদুর। তবে তিনি আবেদনে সাড়া দেননি। তাই প্রথমে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন রংপুর অধিনায়ক নাসির। কথা কাটাকাটির একপর্যায়ে গালিও দেন।

রংপুর ব্যাটসম্যান জাহিদুল হকের বিপক্ষে এলবিডব্লিউর আপিল করেন ঢাকার স্পিনার নাজমুল ইসলাম। কিন্তু তার আবেদনে সাড়া দেননি ফিল্ড আম্পায়ার আরমান। তাতে ক্ষেপে গিয়ে তার সঙ্গে বাজে আচরণ করেন অপু।

রেফারি সামিউর বলেন, লেভেল-১ এ আচরণবিধি ভঙ্গ করায় নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ এবং অপুকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছি। তবে আমি তাদের শুনানিতে ডাকিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১