শাকিবের ‘লন্ডন’ দুবাইতে, নায়িকা…?

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির নাম ‘লন্ডন’। এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। জানা গেছে, ছবিটির মূল অংশের শুটিং হবে দুবাইতে।

এর আগে, নতুন ছবির শুটিংয়ের লোকেশন দেখতে সেই দেশ ঘুরে বেরিয়েছেন শাকিব খান। এবার জানা গেলো, লন্ডন ছবির শুটিং হবে দুবাইতে। সে সঙ্গে ছবির কিছু অংশ লন্ডনের মনোরম পরিবেশেও শুটিং হবে বলেও জানিয়েছেন পরিচালক।

ইফতেখার চৌধুরী বলেন, ‘লন্ডন’ ছবিতে অভিনয় করবেন শাকিব খান। এরইমধ্যে বিষয়টি পাকাপোক্ত হয়েছে। আর নায়িকা কে হবে? এমন প্রশ্নের উত্তরে নিরবাক ছিলেন পরিচালক। বললেন, এখনো ঠিক করা হয়নি। তবে শিগগির জানিয়ে দেয়া হবে।

জানা গেছে, ‘লন্ডন’ ছবির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। মৌলিক গল্পের উপর ভিত্তি করে ছবিটির গল্প এগিয়ে যাবে।

‘লন্ডন’ প্রসঙ্গে শাকিব খানের ভাষ্য, এই ছবিটির কাহিনী শুনে ভীষণ ভালো লেগেছে। তাই গতকাল ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি, সামনে কাজও করতে যাচ্ছি। নতুন বছরে এর শুটিং শুরু হবে বলেও জানান শাকিব খান।

তিনি বলেন, যেহেতু ‘লন্ডন’ ছবিটি বিদেশে শুটিং হবে, সেহেতু ওই দেশের আবহাওয়ার সঙ্গে মিল রেখে শুটিং করবেন বলে জানিয়েছেন নির্মাতা। এই কারণে ছবিটির শুটিংয়ে আগামী বছর সম্ভাব্য তারিখ জানিয়েছি।

আরও জানা গেছে, ‘লন্ডন’ প্রযোজনা করবে ব্রিটলিংক এন্টারটেইনমেন্ট।

নায়িকা প্রসঙ্গে ছবির নির্মাতা এইটুকু জানিয়েছেন, শাকিব খানের বিপরীতে এ ছবিতে তিন নায়িকা নেয়া হবে। তবে এরা শুধু বাংলাদেশ থেকে নয় বরং বাইরের অভিনেত্রীও এই ছবিতে কাজ করবেন। তবে কারা তারা? তা এখনই জানাতে চান না পরিচালক।

এদিকে শিগগির শাকিব গুণী নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ ছবির শুটিং শুরু করবেন। বর্তমানে এ নায়কের হাতে দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তা হচ্ছে শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ ও শামিম আহমেদ রনীর ‘শাহেনশাহ’।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১