সুযোগ পেয়েই বাজিমাত লেগি রিশাদের, উল্টো পথে জুবায়ের

জাতীয় ক্রিকেট লিগের প্রথম দুই রাউন্ডে লেগ স্পিনার না খেলানোর কারণে নিষিদ্ধ হয়েছেন রংপুর ও ঢাকা বিভাগের দুই কোচ। অগত্যা বাধ্য হয়েই তৃতীয় রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের একাদশে জুবায়ের হোসেন লিখন ও রংপুর দলে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন।

মাঠের পারফরম্যান্সেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তরুণ লেগি রিশাদ। একাই কাঁপিয়ে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের ব্যাটিং লাইনআপ। তবে পুরোপুরি হতাশ করেছেন আরেক লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম স্তরের ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ও রংপুর বিভাগ। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী।

কিন্তু তাদের সিদ্ধান্তটি সঠিক হতে দেননি লেগ স্পিনার রিশাদ। শুরুতে সাজেদুল ইসলামের তোপে ২৯ রানে ২ উইকেট হারায় রাজশাহী। পরে তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান।

দলীয় ৭৫ রানের মাথায় মিজানুর রহমানকে ২৪ রানে আউট করেন রিশাদ। এরপর নাজমুল শান্তকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন দলীয় ৮২ রানের সময়। শান্তর ব্যাট থেকে আসে ৩৪ রান। রিশাদের লেগ স্পিনে ধরা পড়েন সাব্বির রহমানও। মাত্র ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে রাজশাহী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রিশাদের বোলিং ফিগার ৯-৩-২২-৩। পরিস্থিতি সামাল দেয়ার মিশনে থাকা রাজশাহীর সংগ্রহ ৫ উইকেটে ১২৪ রান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১