জামালপুরে জামায়াতের দোয়া মাহফিল

ভোলায় মহানবী হযরত মোহাম্মদ (সা:)- এর প্রতি কটূক্তি করার প্রতিবাদে শাহাদাতবরণকারীদের জন্য জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আয়োজনে শুক্রবার (২৫ অক্টোবর) রাতে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. সামিউল হক ফারুকী।

দোয়া মাহফিলের শহর জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির আইনজীবী নাজমুল হক সাঈদী, সেক্রেটারী কবির আহাম্মেদ হুমায়ুন প্রমুখ। দোয়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ভোলার ঘটনায় শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. সামিউল হক ফারুকী।

উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিনে আল্লাহ ও রাসূলকে (সা:) নিয়ে কটূক্তি করে এক হিন্দু ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের প্রতিবাদে গত রোববার মুসল্লিদের সমাবেশ উপলক্ষে পুলিশের সাথে সংঘর্ষে চারজন শাহাদতবরণ করেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১