সাপ খেলা দেখতে বাজার ভেঙে হাজারো মানুষ

ঝিনাইদহের বাদামতলা বাজারে রোববার পড়ন্ত বিকেলে প্রদর্শন করা হয় বিষধর সাপের নানা কৌশল নিয়ে ঝাঁপান খেলা। এ খেলা দেখতে বাজার ভেঙে হাজারো মানুষ ভিড় করে। বছরে একবারই এ খেলা হয়।

সদর উপজেলার বাদাম তলা বাজারে এ খেলার আয়োজন করে বাজার কমিটি।

পুরাহাটি বাদাম তলা বাজার কমিটির সভাপতি মো. শওকত আলী বলেন, মানুষকে আনন্দ দেয়াই সাপুড়েদের মূল উদ্দেশ্যে। তাই চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এ খেলা ধরে রাখতেই প্রতি বছর সাপ আর সাঁপুড়ের এই মনোমুগ্ধকর খেলার আয়োজন করা হয়।

খেলায় সবাইকে পেছনে ফেলে প্রথম হয় জেলার শৈলকুপা উপজেলার ভাটই এলাকার সোহেল সাপুড়ে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১