পরীক্ষার একদিন আগেই কিশোরীর বিয়ে, অবশেষে রক্ষা

আজ শনিবার থেকে শুরু হয়েছে জেএসসি পরীক্ষা নারায়ণগঞ্জের নাদিয়াও এই পরীক্ষায় অংশ নেবে তবে পরীক্ষার একদিন আগেই ওই কিশোরীকে বিয়ে দিতে চেয়েছিল তার পরিবার 

অবশেষে বিয়ে বাড়িতে স্থানীয় প্রশাসনের অভিযানে শুক্রবার বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নাদিয়া। ১৩ বছরের ওই কিশোরীর বাড়ি উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া গ্রামে

স্থানীয় সূত্র জানা গেছে, একই গ্রামের হামিদ খানের মেয়ে নাদিয়া এবার সে কলাগাছিয়া আর এফ উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে নরসিংদী চৌঘরিয়া গ্রামের মোতালিবের ছেলে আল আমিনের সঙ্গে নাদিয়ার বিয়ে হওয়ার কথা ছিল

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, শুক্রবার উপজেলার কলাগাছিয়া গ্রামে একটি বাল্যবিয়ে হচ্ছে, এই খবরের বিয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে মেয়ের অভিভাবকদের ডেকে উপজেলা পরিষদে নিয়ে আসে পুলিশ

এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের উপস্থিতিতে অভিভাবকরা বিয়ে দিবে না বলে অঙ্গীকার করেন এবং মুচলেকা দেন। পরে তাদের ছেড়ে দেয়া হয়

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন জানান, পরীক্ষার একদিন আগে বিয়ে দেয়ার ঘটনাটি মানুষের বিবেকে নাড়া দিয়েছে

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১