বাংলাদেশে সন্ত্রাসী হামলার হার ও ঝুঁকি কমেছে: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সন্ত্রাসী হামলার হার এবং ঝুঁকি কমেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাস বিষয়ক ২০১৮ সালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  নিজভূমি সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেয়া এবং সন্ত্রাসবিরোধী জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে বাংলাদেশ। দেশের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশে সন্ত্রাসী হামলার হার এবং ঝুঁকি কম ছিল।

এছাড়া, বাংলাদেশ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

তবে অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সফলতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও উদ্বিগ্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১