ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মুদি ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে হতদরিদ্র পরিবারের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে এখন চার মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় রবিবার বদরগঞ্জ থানায় ধর্ষণ মামলা হলে অভিযুক্ত আবু রায়হান লাবুকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। উপজেলার লোহানীপাড়া মাদাইখামার এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তোভোগী ওই মেয়েটি একটি স্কুলে নবম শ্রেণির ছাত্রী।

ওই ছাত্রীর পরিবার ও থানা সূত্রে জানা যায়, একই এলাকার প্রতিবেশী মুদি ব্যবসায়ী আবু রায়হান লাবুর কাছে জিনিসপত্র কিনতে দোকানে যেত মেয়েটি। একপর্যায়ে নানা প্রলোভনের ফাঁদে ফেলে প্রায় চার মাস আগে অভিযুক্ত আবু রায়হান মেয়েটিকে ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারের কাউকে না জানাতে প্রাণনাশের ভয়ভীতি হুমকি দেন তিনি। এরমধ্যে মেয়েটির শারীরিক পরিবর্তন ঘটে। গত এক সপ্তাহ আগে মেয়েটির পেট ব্যথা শুরু হয়। পরিবারের সন্দেহ পেটে টিউমার হয়েছে। এ কারণে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুরের একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে আবু রায়হানের নামে ধর্ষণের মামলা দেন। পরে পুলিশ রবিবার ভোরে আবু রায়হানকে গ্রেফতার করে।

বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১