বগুড়ায় সরকারি চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২

বগুড়ায় সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণা করার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া গাবতলী উপজেলার নাংলু শিমুল ট্যাক এলাকার মৃত রইচ উদ্দিন মোল্লার ছেলে আবু মুসা(২৬) ও নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার বাদাল চাদপুর এলাকার মৃত ইসহাক সরকারের ছেলে আজিজুল ইসলাম (৩৮)।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বগুড়া গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এতথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, বগুড়া গাবতলী উপজেলার বাহাদুনপুর গ্রামের রাসেল মিয়া (১৮) কে সেনাবাহিনীতে নিয়োগের নামে ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে প্রায় ৭ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় ভুয়া নিয়োগপত্র বিপুল পরিমাণ চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণা আইনে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১