মায়ের কাছ থেকে টাকা আদায় করতে নগ্ন করে শিশুকে নির্যাতন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছয় বছরের শিশু জিসান মিয়াকে নগ্ন করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে তারই সৎ বাবাসহ আত্মীয়-স্বজনরা।

এ ঘটনায় পুলিশ তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে। বুধবার ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নির্যাতনের শিকার শিশুর মা সুমনা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। গুরুতর আহত শিশুটিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে মামার মাধ্যমে নানাবাড়িতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার চরগাঁও গ্রামের সুফি মিয়ার সঙ্গে বিয়ে হয় সুমনা বেগমের। এরপর তাদের সংসারে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। কিছুদিন পরই সুফি মিয়া মারা যান। তার মৃত্যুর পর সন্তানের কথা চিন্তা করে সফি মিয়ার ভাই স্বপন মিয়ার সঙ্গে বিয়েতে রাজি হন সুমনা বেগম। বিয়ের পর জীবিকার তাগিদে সুমনা গৃহকর্মীর কাজ নিয়ে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে গিয়ে শান্তিতে থাকতে পারেননি তিনি। টাকার জন্য তার একমাত্র সন্তানকে নির্যাতন করতে থাকে দ্বিতীয় স্বামী স্বপন মিয়া। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তার কাছে পাঠানো হয়। তা দেখে হতভাগা মা সন্তানকে নির্যাতনকারীদের নিকট থেকে উদ্ধার করতে ধাপে ধাপে স্বপনের নিকট টাকা পাঠান। সেই টাকা উত্তোলন করে স্বপন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে স্থানীয় মুরুব্বিদের সহযোগিতায় শিশু জিসান ও তার বোনকে মামার মাধ্যমে নানার বাড়ি পাঠানো হয়।

শিশুটির স্বজনরা জানান, বাবাহারা ছোট্ট দুই শিশুকে দাদা-দাদি আর চাচার কাছে রেখে জীবিকার তাগিদে গৃহকর্মী হিসেবে সৌদি আরব গিয়েছিলেন সুমনা বেগম। আর যাওয়ার আগে সন্তানদের দেখাশোনার জন্য তাদের চাচাকে কিছু টাকাও দিয়ে গিয়েছিলেন। সৌদি আরব যাওয়ার দুই মাস যেতে না যেতেই তার সন্তানদের ওপর শুরু হয় নির্যাতন। টাকা দেওয়ার জন্য ছয় বছর বয়সী আপন ভাতিজাকে নগ্ন করে নির্যাতন করে সেই ভিডিও তার মায়ের কাছে পাঠিয়েছিলেন সৎ বাবা স্বপন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, বিষয়টি পুলিশ সুপার তদারকি করছেন। নির্যাতনকারী স্বপন মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুমনা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।

সূত্র-আরটিভি অনলাইন

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১