এমপি বাদলের মৃত্যুতে গণপূর্তমন্ত্রীর শোক

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক শোকবার্তায় মন্ত্রী জানান, মঈন উদ্দীন খান বাদলের মতো সাহসী, সৎ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ রাজনৈতিক নেতার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার কীর্তিময় রাজনৈতিক জীবন আমাদের সবসময় অনুপ্রেরণা যোগাবে। তিনি আমাদের শ্রদ্ধায় ও অনুপ্রেরণায় সব সময় বেঁচে থাকবেন।

মন্ত্রী মরহুম মইন উদ্দীন খান বাদলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এমপি মঈন উদ্দীন খান বাদল আজ সকালে ভারতের ব্যাঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১