সিলেটে সড়কে ঝরল মেছোবাঘের প্রাণ

সিলেটের শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসা একটি মেছোবাঘ গাড়িচাপা পড়ে সড়কে প্রাণ হারিয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬নং আশীদ্রোণ ইউপির বট তলা বিলাশের পাড় এলাকায় ঢাকা সিলেট আঞ্চলিক সড়কে মেছোবাঘটি গাড়ি চাপায় মারা যায়।

এলাকাবাসী জানায়, দুর্ঘটনার পর থেকে বাঘটি রাস্তায় পড়ে থাকলেও কেউ উদ্ধারে এগিয়ে আসেনি।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক রাজদীপ জানান, হাওরে ও বনে-জঙ্গলে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বাসস্থানের অভাবে এসব প্রাণী ক্রমশ লোকালয়ে চলে আসছে। ফলে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে নানা বন্যপ্রাণী।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১