রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বিশিষ্ট রাজনীতিবিদ এবং চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক শোকবার্তায় বাদলের মৃত্যুতে শোক ও দু:খ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি রাজনৈতিক ক্ষেত্রে মঈন উদ্দীন খান বাদলের অবদানের কথা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।
শোকবার্তায় জাতীয় সংসদের সাবেক স্পিকার, রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বিভিন্ন স্থায়ী কমিটিতে মঈন উদ্দীন খান তার মতামত দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে তার (বাদল) অবদান স্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, এমপি মঈন উদ্দীন খান বাদল আজ সকালে ভারতের ব্যাঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনইস্টিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।














