ফেনী জেলা ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনী জেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে আজ শনিবার ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে

বহিষ্কৃতরা হলেন- সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত জাহান ও সদস্য জাহিদ হোসেন ইমন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফেনী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত জাহান ও সদস্য জাহিদ হোসেন ইমনকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হলো। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তাদের সাথে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে কোন প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখতে বলা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১