আশ্রয়ণ প্রকল্পের ১২ বসতঘর ভষ্মিভূত

আশ্রয়ণ প্রকল্পের ১২ বসতঘর ভষ্মিভূত

বোয়ালখালীতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ১২টি ঘর আগুনে পুড়ে গেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) কিরীটি রঞ্জন বড়ুয়া  বলেন, রান্নার চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বোয়ালখালীর সরকারি আশ্রয়ণ প্রকল্পের ১২টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার স্টেশনের এ কর্মকর্তা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১