বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৬, আহত ৩০

ইরাকের রাজধানী বাগদাদে একটি গাড়ির নিচে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো ত্রিশ জন।

শনিবার নগরীর তাহরি স্কয়ারে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। গেল অক্টোবর মাসের শুরু থেকে দেশটিতে চলা সরকার বিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল হচ্ছে এই তাহরি স্কয়ার।

নাম প্রকাশ না করার শর্তে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা জিনহুয়া’কে জানান, ‘রাতের এই বিস্ফোরণটি মূলত আল-তায়ারান স্কয়ারের এক জণাকীর্ণ এলাকাকে লক্ষ্য করে ঘটানো হয়েছিলো।’

দেশের ব্যাপক সংস্কার, দুর্নীতির জবাবদিহিতা, জনসেবা ও চাকরির সুযোগের উন্নতির জন্য রাজধানী ও আশপাশের প্রদেশগুলোর বিপুল সংখ্যক বিক্ষোভকারীরা আল-তাহরির স্কয়ারে একত্রিত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ পালন করে।

বার্তা সংস্থা আনাদোলু এক বিবৃতিতে জানায়, ‘এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।’

ইরাকের মানবাধিকার হাইকমিশন এক বিবৃতিতে জানান, ১ অক্টোবর থেকে শুরু হওয়া বিক্ষোভে কমপক্ষে ৩২৫ জন ইরাকি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় ১৫,০০০ লোক।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১