হবিগঞ্জে আয়কর মেলা শুরু

আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে আজ সকালে হবিগঞ্জে শুরু হয়েছে আয়কর মেলা-২০১৯। সিলেট কর অঞ্চলের আওতায় হবিগঞ্জ কর বিভাগ স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে ৩ দিনব্যাপী এই মেলার আয়োজন করে। পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিলেট কর অঞ্চলের কমিশনার শাহেদ আহমেদ। মেলায় করদাতাদের সুবিধার্থে কর বিভাগ, সোনালী ও জনতা ব্যাংক সহ কয়েকটি ব্যাংক বুথ স্থাপন করেছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১