মেহেন্দিগঞ্জে বাড়তি দামে লবণ বিক্রি, ১০ দোকানিকে জরিমানা

বাড়তি দামে লবণ বিক্রি করায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ১০ দোকানিকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলায় অভিযান চালিয়ে দোকানিদের এ জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় কাজিরহাট থানার পরিদর্শক (তদন্ত) আ. খালেকসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, বাড়তি দামে লবণ বিক্রি করায় মেহেন্দিগঞ্জে ১০ দোকানদারকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল মহানগরসহ সব উপজেলায় জেলা প্রশাসনের নির্দেশক্রমে গুজব প্রতিরোধ এবং পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিসহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসনের তৎপরতায় বাজার মনিটরিংয়ের পাশাপাশি বাজার স্বাভাবিক রাখতে চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ইউএনও আমিনুল ইসলাম।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১