ফেনীতে ‘সাহেদ মোটরস’ নামে একটি মোটরসাইকেলের শো-রুমে অভিযান চালিয়ে ভুয়া মেডিকেল রির্পোট, প্রাথীর ভুয়া স্বাক্ষর, ভুয়া সত্যায়িত করার অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস পুরকায়স্থ।
রাজিব দাস পুরকায়স্থ জানান, শো-রুম থেকে চালকদের লার্নারের আবেদন ও ভুয়া স্বাক্ষর ভুয়া মেডিকেল ও সত্যায়িত করা কাগজপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ম্যানেজার আনোয়ার হোসেনকে ৫শ ও কর্মচারী সাইফুলকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিআরটিএ অফিসের পরিদর্শক জমির উদ্দিন ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:














