দিনাজপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

দিনাজপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ডলি খানম নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আজ বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল হক এই রায় দেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ডলি খানম (২৫) দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বেলায়েত মোল্লার মেয়ে। তার স্বামী নিহত সাজ্জাদ আলী গোপালগঞ্জ জেলার সদর উপজেলার শুকতাইল গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

জানা যায়, গত ২০১১ সালের ৪ নভেম্বর ডলি খানম তার স্বামীকে দিনাজপুর সদর উপজেলার চৌঘরিয়া গ্রামের বাড়িতে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে। পরদিন ৫ নভেম্বর নিহত সাজ্জাদ আলীর বড় ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে ডলি খানমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে দিনাজপুর পুলিশ তাকে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ ডলির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাসনে ইমাম নয়ন ও আসামি পক্ষের অ্যাডভোকেট ইমামুল ইসলাম।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১