‘বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও প্রতিষ্ঠিত হয়েছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হোলি আর্টিজান মামলার রায়ে স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও প্রতিষ্ঠিত হয়েছেবুধবার দুপুরে যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে জঙ্গিদের যে কোন নিস্তার নেই সেটাও প্রমাণ হয়েছে। এ রায় জঙ্গিবাদের আশ্রয় দাতাদের জন্যও একটি অশনি সংকেত। এ রায় বাংলাদেশের জনগণের জন্য একটি শান্তিময় ভবিষ্যৎ প্রতিষ্ঠা করলো।’

তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের অর্ন্তকলহ পরিহার করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দল ভারি করার জন্য খারাপ, সুবিধাবাদী, চাঁদাবাজ দরকার নেই। কোন দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ীর স্থান আওয়ামী লীগে হবেনা। প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযান ঘর থেকে শুরু করেছেন, ঘরকে শাস্তি দিয়ে পরকে শেখাবেন-এটাই শেখ হাসিনার পলিসি।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা উন্নয়ন করবো, আপনারা মানুষকে খুশি রাখবেন। যতই উন্নয়ন হোক, আচরণ যদি খারাপ হয় উন্নয়নের মূল্য নেই।’

জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করেন দলের আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পিযুষকান্তি ভট্টাচর্য। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সমঝোতার মাধ্যমে শহিদুল ইসলাম মিলনকে ও শাহীন চাকলাদাকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১