প্রভাষক চরিত্রে শাকিব খান

দুই দশক পার করেছেন শাকিব খান। অনেক ধরনের চরিত্রেই হাজির হয়েছেন দর্শকদের সামনে। কখনো কলেজছাত্র, কখনো ব্যবসায়ী, কখনো ডাক্তার আবার কখনো মোটর মেকানিক হিসেবে দেখা গেছে তাঁকে। এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে হাজির হতে যাচ্ছেন এই ‘হিরো দ্য সুপারস্টার’।

বদিউল আলম খোকনের ‘আগুন’ ছবিতে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে এফডিসিতে।

খোকন বলেন, ‘শাকিবকে এখন যেকোনো একটি চরিত্রে হাজির করলে চলবে না। বেশ ভেবেচিন্তে চরিত্রটি বেছে নিয়েছি। গল্প শুনে শাকিবও খুব পছন্দ করেছে। দেশ গড়তে শিক্ষকের বিকল্প নেই। সেটাই আমি শাকিবের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি।’ ‘আগুন’ প্রযোজনা করছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এর আগে ‘মনের মতো মানুষ পাইলাম না’ প্রযোজনা করেছে প্রতিষ্ঠানটি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১